বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

দায়িত্ব পাওয়ার ৭২ ঘন্টার মাথায় সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার ৭২ ঘন্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের স্বাক্ষরিত এক আদেশে এ পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) আসিফ ইমাম একটি গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

এর তিনদিন আগে ৭ জুলাই ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে সোনারগাঁ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন মফিজুর রহমান।

তিনদিনের মাথায় প্রত্যাহার হওয়া পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি তাকে ওই থানা থেকেও প্রত্যাহার করে নেওয়া হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।