, , ,
শিরোনামঃ
ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত : এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার 

আমার ছেলে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, তার অয়ন ওসমান হওয়ার কোনো সম্ভাবনা নেই: বাবুল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল আজ এক অনুষ্ঠানে দৃঢ়ভাবে বলেছেন যে, তার সন্তানদের মধ্যে কেউ আজমিরী ওসমান বা অয়ন ওসমানের মতো হবে না। সোমবার শহরের মিশন পাড়ায় প্রাইম গ্রুপের কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ সংসদীয় এলাকার শতাধিক ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

আবু জাফর আহমেদ বাবুল তার পারিবারিক মূল্যবোধ তুলে ধরে বলেন, “আমার ছেলে অ্যারো স্পেস ইঞ্জিনিয়ার, তার অয়ন ওসমান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার দুই মেয়েও বিদেশে উচ্চশিক্ষা অর্জন করেছে। একইভাবে আমার ভাইপো-ভাইঝিরাও বিদেশে উচ্চশিক্ষা লাভ করেছে। তাই আমার পরিবার থেকে ওসমান পরিবারের মতো কোনো সন্ত্রাসী সৃষ্টির সম্ভাবনা নেই।”

উপস্থিত ইমাম ও মোয়াজ্জিনরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, “বিগত সময়ে আমাদের কর্মকে ছোট করে দেখা হতো। জানাজা বা দোয়া করানো ছাড়া আমাদের কোথাও মূল্যায়ন করা হয়নি।” তারা আবু জাফর আহমেদ বাবুলের কাছে আবেদন জানান, যদি তিনি দল থেকে ভালো কোনো অবস্থানে যান বা এমপি নির্বাচিত হন, তবে যেন তাদের যথাযথ মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের মঙ্গল কামনা করা হয়। দোয়া ও মিলাদ শেষে আবু জাফর আহমেদ বাবুল ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।