বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

আমরা যদি খারাপ থাকি, আপনারা যে অবস্থানেই থাকেন কেউই ভালো থাকবেন না: কামরুল ইসলাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
এস এম মিঠুন সরদার:
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ একাদশ জাতীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ মে ) দুপুরে কচিকাঁচা ভবন মিলনায়তন, সেগুনবাগিচা ঢাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও নারায়ণগঞ্জ কমিটির সভাপতি জনাব মুহাম্মদ কামরূল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশের যারা কর্মচারী, আমরা সারা বাংলাদেশ যেভাবে প্রজাতন্ত্র কর্মচারীরা সরকারকে সর্বোচ্চ সময় সহযোগিতা করি। কিন্তু আমাদের আমরা যারা কর্মচারী আছি তারা সব সময় অবহেলিত এবং নির্যাতিত। আমরা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন এই সময়ে আমাদের দিকে আপনারা দৃষ্টি দেন, আমরা আপনাদের সন্তান, ভাই,বন্ধু আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের এই সুন্দর বাংলাদেশকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো।, আর আমরা যদি খারাপ থাকি আপনারা যে যার অবস্থানেই থাকেন আপনারা কেউই ভালো থাকবেন না। সুতরাং আমরা চাই আমাদের দিকে আপনারা দৃষ্টি দেন, আমাদের কর্মচারীদের দিকে আপনাদের সহযোগিতার হাত বাড়ান, আমরা সর্বদা আপনাদের পাশে আছি।আমরা প্রজাতন্ত্রে কর্মচারী হিসেবে আপনাদের দারচুইন ভাষায় ঘোষনা করছি আপনারা যখন যেটাই আদেশ করবেন আমরা সর্বোচ্চ আপনাদের সাথে পাশে আছি, আপনারা এতটুকু নিশ্চিত থাকেন যদি আমাদেরকে আপনারা দাবি আদায়ের সাথে না আসেন তাহলে নারায়ণগঞ্জ জেলা থেকেই আমাদের আন্দোলনের প্রস্তুতি নিবো এবং সারা বাংলাদেশকে আমরা অচল দিবো, আমাদের দিকে যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে সরকারকে প্রেশারক্রিয়েট করেন আমরা নিশ্চিত আমরা ইনশাআল্লাহ আমাদের বেতন, ভাতা আমাদের যে পাঁচ দফা দাবি আছে অবশ্যই বাস্তবায়ন হবে। সুতরাং আমরা চাই আপনারা সকলেই আমাদের দিকে লক্ষ রাখবেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।