শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাসিক ৮ নং ওয়ার্ডে মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ডে মাসুদুজ্জামানের ঈদ উপহার পেলো ৫৪০ জন ইমাম ও মুয়াজ্জিন  এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ 

আগে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত সেটাই চূড়ান্ত : রিজভী 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশে প্রার্থী তালিকা দলের নীতি-নির্ধারণী পর্যায়ের সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ঘোষণা করেন। এই তালিকা এখন পর্যন্ত চূড়ান্ত।

শনিবার (২০ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলের মনোনীত প্রার্থী তালিকা নিয়ে রিজভী বলেন, “পার্টির যারা নীতি-নির্ধারনী সদস্য রয়েছেন, তারা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের সাথে আলাপ-আলোচনা করে সেটা (প্রার্থী তালিকা) নির্ধারণ করেছেন। এই পর্যন্ত আমরা যেটা জানি, যেটা (তালিকা) ঘোষনা করা হয়েছে সেটা চূড়ান্তই ঘোষনা করা হয়েছে।”

“এরপরে কী সিদ্ধান্ত হবে, না হবে সেটা আমার জানা নেই। কিন্তু এই পর্যন্ত সিদ্ধান্ত যেটা ঘোষণা করা হয়েছে সেটা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে”, যোগ করেন তিনি।

এদিকে, শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী কে, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে ২৩৩ আসনে ধানের শীষের প্রার্থীর নাম প্রকাশ করেন। ওই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যবসায়ী নেতা ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করা হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর টানা গণসংযোগে ছিলেন মাসুদুজ্জামান। কিন্তু গত ১৬ ডিসেম্বর দুপুরে হঠাৎ এক সংবাদ সম্মেলন ডেকে মাসুদুজ্জামান বলেন, পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকায় তিনি নির্বাচন করবেন না।

তবে, গত ১৯ ডিসেম্বর নেতা-কর্মীদের চাপে তিনি পুনরায় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

তার নির্বাচনে ফেরার এই ঘোষণার পরদিন শনিবার সাখাওয়াত হোসেন দাবি করেছেন, তিনি দলটি থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হচ্ছেন। দল তাকে ডেকে আসনটিতে নির্বাচন করার নির্দেশনা দিয়েছে। এবং শনিবার তিনি দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

এদিকে, এ আসনে অপর মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলও বলছেন, সাখাওয়াত হোসেনের মনোনয়ন পাওয়ার বিষয়টি দলীয়ভাবে ঘোষণা না হওয়ায় তা নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, মনোনয়ন নিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন মাসুদুজ্জামান মাসুদ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।