, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

অর্জিত স্বাধীন বাংলাদেশে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে: এমপি মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অর্জিত স্বাধীন বাংলাদেশে প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে। এ অভ্যুত্থানে মা-বোনেরা সবচেয়ে বেশি ও মুখ্য ভূমিকা রেখেছেন। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

বুধবার (৫ আগস্ট) সকালে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “মা-বোনেরা সব মায়া ত্যাগ করে স্বামী-সন্তানসহ নিজেরাও জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছেন এবং দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন।”

তিনি আরও বলেন, সোনারগাঁ থেকে আন্দোলনে অংশ নিয়ে তিনজন শহীদ হয়েছেন এবং অসংখ্য মানুষ গুরুতর আহত হয়ে এখনো মানবেতর জীবনযাপন করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অতীতের মতো ভবিষ্যতেও শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

আলোচনা সভা শেষে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এদিকে, একই দিন বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চার দিনব্যাপী কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার দিনব্যাপী কারুশিল্প মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।