, , ,
শিরোনামঃ
অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ: এসপি হাবিবুর রহমান এমপি পুত্র আশাসহ ৮ জনের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ শিশু-কিশোরদের বইমুখী করতে মহল্লায় মহল্লায় পাঠচর্চার আহ্বান মোহাম্মদ হাতেমের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন সমাজসেবক মনির হোসেন সরদার সিদ্ধিরগঞ্জে ১০ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি সহ নানা কর্মকান্ডে বিতর্কিত মোক্তার গ্রেপ্তার নারায়ণগঞ্জে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর।

গ্রেপ্তার মনিরুল ইসলাম রঞ্জু (৪৪) নারায়ণগঞ্জ নগরীর আল্লামা ইকবাল রোড এলাকার কবির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই চাঁদপুরের মতলবের বাসিন্দা এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. জামাল (৪০) নিখোঁজ হন। তিনি পরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। নিখোঁজের পাঁচ দিন পর, ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৪ আগস্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত রঞ্জুর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে এসআরবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য ও মামলাসংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’ নারায়ণগঞ্জ শহরে সংঘটিত কয়েকটি হত্যা, হত্যার পর লাশ গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ছিলেন। তিনি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।