মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তরুন দলের নেতা আরিফ মীর সাবেক মেয়র আইভীর জামিন-আটক প্রসঙ্গে প্রশ্ন তুললেন সাংবাদিক ডেভিড বার্গম্যান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনে সৌদি আরবে মাসুদুজ্জামান  নবনির্বাচিত দুই এমপিকে গ্রাজুয়েটস এসোসিয়েশনের সংবর্ধনা  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম, নগদ টাকা লুট ত্বকী হত্যার দ্রুত বিচার চেয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ২৪ বিশিষ্ট নাগরিকের হস্তক্ষেপ কামনা 

সোনারগাঁ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলা পরিষদের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক দমন এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘অর্কিডে’ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, দেশ এখন নির্বাচনমুখী। তাই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও সমন্বিত কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া মাদক ও বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও চলমান বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।