মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মর্গ্যান গার্লস স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এমপি কন্যা নুর বাধন সিটি করপোরেশনের দুই কর্মচারীকে পিটালো হকাররা সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন জেলা নাজির কামরুল ইসলাম  সিদ্ধিরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ; জরিমানা ডাকাতির প্রস্তুতিকালে ফতুল্লায় দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  ফতুল্লায় ফুডল্যান্ড প্রোডাক্টস’ নামে অবৈধ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার  যানযট নিরসনে পেশা দায়িত্বে বিশেষ ভুমিকা পালন করায় টি আই করিম’কে সম্মাননা ক্রেস্ট প্রদান  যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সোনাগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ভাই ও ভাতিজার হামলায় নাসির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে, ৫ জুলাই সোনাগাঁয়ের সনমান্দি বাজার এলাকায় নাসির উদ্দিন ও জয়নাল উদ্দিনের (৪৮) উপর হামলা চালায় সৎ ভাই আব্দুর রব ও তার দুই ছেলে হাসান ও কাশেম। এঘটনায় ৯ জুলাই সোনারগাঁ থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেন জয়নালের স্ত্রী জায়েদা খাতুন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ জুলাই দুপুর ৩ টার দিকে সনমান্দিতে জয়নাল উদ্দিনের ও নাসির উদ্দিনের উপর হামলা চালায় আব্দুর রব, হাসান, কাশেম, আলমগিরসহ আরও অজ্ঞাত ৪-৫ জন্। এসময় বাধা দেওয়ায় হামলার শিকার হন আবেদা (৫২), আওলাদ (২৫)। পরে আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে জয়নাল ও নাসিরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

এঘটনায় মামলা রজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসিব শিকদার জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৫ জুলাই জয়নাল ও নাসিরের উপর হামলা চালায় তাদের সৎভাই আব্দুর রব, তার ছেলেরাসহ আরও কয়েকজন।

এ ঘটনায় গতকাল (৯ জুলাই) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, জয়নাল চিকিৎসা নিয়ে বাসায় গিয়েছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।