সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
পাঠানটুলিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিএনপি নেতার ছেলে পাঁচদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  সোনারগাঁয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া ও তোবারক বিতরণ শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাকির খাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার  শুভেচ্ছা জানিয়েছেন মশিউর রহমান রনি

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু হলেন একই উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ে শোভা আক্তার (১৯)।

গণমাধ্যমে শোভার মা মানছুরা বেগম অভিযোগ করেন, তার মেয়ে শোভা রায়হানের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। রায়হান অলস হওয়ার কারনে কাজকর্ম করতো না। তাদের বাড়িতে এসে থাকতো। এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন সময়ে ঝগড়া হতো। মঙ্গলবার ও বুধবার দু’ দফায় তাদের ঝগড়া হয়। কাজের প্রয়োজনে বাড়ির লোকজন দুপুরে বাইরে থাকার সুযোগে রায়হান তার মেয়েকে বালিশ চাঁপা দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। তার মেয়ের হত্যাকান্ডের সঠিক বিচার দাবি করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা সম্ভব না। তবে ডাক্তার শ্বাসরোধের হত্যার বিষয়টি জানিয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।