রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ ফতুল্লার কাশিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; দুইজন আটক  ফতুল্লায় পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার  রূপগঞ্জে ছিনতাই,চাঁদাবাজি ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজেও এগিয়ে আসার আহবান ওসির তারেক রহমান এমন একটি নাম, যা এখন বিএনপির অপর নাম: এড. টিপু স্ত্রী প্রবাসে ; শাশুড়িকে ধর্ষণের ঘটনায় জামাতা গ্রেপ্তার 

সোনারগাঁয়ে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়া–বাগ এলাকায় আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আশরাফুল বারদী ইউনিয়নের মহিলা গ্রাম পুলিশ ফুলেছা বেগমের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার সকালে বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের মা ফুলেছা বেগম দাবি করেন, এটি আত্মহত্যা নয়; বরং তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি জানান, ঘটনার আগে কয়েকজন বন্ধু আশরাফুলকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

তিনি আরও বলেন, “আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানাই।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।