শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ৬ টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার  বন্দরে ছিনতাইয়ের তদন্ত করতে গিয়ে হামলার শিকার পুলিশ, অস্ত্র লুট; চার ঘন্টা পর উদ্ধার  রূপগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার  শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান

সেই বিএনপি নেতা শাহজাহান আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীকে হত্যা হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ জুন) রাতে উপজেলার সাদিপুর ইউপির আমগাঁও এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত নেতা শাহজাহান ভূঁইয়া হলেন সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।

অভিযোগ করা হয়, সৌদি আরব প্রবাসী সোহরাব হোসেন তার বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষ করার জন্য প্রস্তুত করেন। পরে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার লোকজন তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় রবিবার দুপুরে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূইয়া ও ফারজানা করিমসহ ১০-১২জনের একটি দল তাকে মারধর করে। এক পর্যায়ে বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার এএআই স্বর্ণা বলেন, তাকে গতকাল রাতে আটক করা হয়েছে। আজ তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।