বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ অকটেন ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে একটি জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেন ও ডিজেল জব্দ করেছে। মঙ্গলবার (৮ জুলাই) সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাড়িপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযানে মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকানটি থেকে ৮৬ লিটার অকটেন, ৩০ লিটার ডিজেল এবং একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়।

অভিযানে র‌্যাব-১১, বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই অভিযানের মাধ্যমে অবৈধ জ্বালানি তেল কারবারিদের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

জব্দকৃত জ্বালানি তেল ও বিক্রয় রশিদ বইয়ের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। এই অভিযানের ফলে এলাকায় অবৈধ জ্বালানি তেল ব্যবসার সাথে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।