, , ,
শিরোনামঃ
বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দেওয়া হলো পরিবেশবান্ধব বৃক্ষ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৪০ জন গ্রেপ্তার  শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল গ্রেপ্তার  ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে জরিমানা  সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ জনগণের চাহিদা ও স্থানীয় সমস্যার ভিত্তিতেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা: মাধবী মার্মা হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সংলগ্ন সড়ক ও জনপথের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহআলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা ইকবাল হোসেন, ছাত্রদল নেতা মেহেদী ফারহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে। জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্তির মাধ্যমে মৎস্যসম্পদ বৃদ্ধি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।