, , ,
শিরোনামঃ
এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের উদ্যোগ চেয়ে সংসদ সদস্য মাধবী মার্মা’র আবেদন অভিযোগের টেবিলে ২৭ গল্প, কারও চিকিৎসা কারও মেয়ের বিয়ে—দ্রুত উদ্যোগ ডিসি জাহিদুলের চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ফেনসিডিলসহ গ্রেপ্তার ১৬ সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নীলাচল বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

ফারুক হোসেন:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় শ্রীনন্দলাল দাস (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ইলেকট্রিক মালামালের ব্যবসা করতেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ মৌচাক মতিন সড়ক এলাকায় রাস্তা পাশে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বেলা ১২টায় মৃত ঘোষণা করেন।

শ্রী নন্দলাল দাস ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার লালপুর গ্রামের সুভাষ চন্দ্র দাসের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ছেলে এক মেয়ের বাবা নন্দলাল পাইকারি দামে ইলেকট্রিকের মালামাল কেনার জন্য নারায়ণগঞ্জে গিয়েছিলেন।

নিহতের চাচাতো ভাই হৃদয় দাস বলেন, ‘আমার ভাই ইলেকট্রিকের মালামালের ব্যবসা করতেন। আজ সকালে মালামাল কেনার জন্য সিদ্ধিরগঞ্জের মৌচাক যান নন্দলাল। রাস্তা পারে দাঁড়িয়েছিলেন তিনি ঐসময় নীলাচল নামের একটি গাড়ি ঢাকা মেট্রো ব- ১৫-২২৭০ সজোরে তাঁকে ধাক্কা দেয়। এতে আমার ভাই গুরুতর আহত হলে প্রথমে তাঁকে সাইনবোর্ডের প্রো একটিভ একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।’

এই ঘটনায় বাস জব্দ ও চালক আটক হয়েছেন বলেও দাবি করেন হৃদয় দাস।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।