শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে কোরবানির গরু বিক্রি করতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

পবিত্র ঈদুল আযহার আগে কোরবানির হাটে গরু বিক্রি করতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে ১১ বছর বয়সী এক শিশু। মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে ডুবে মারা গেছে মো. আমির ফয়সাল নামের ওই শিশুটি। ঈদের আনন্দের বদলে পরিবারে এখন শোকের মাতম।

নিহত ফয়সাল ফরিদপুর জেলার সদরপুর থানার ফজলু হাওলাদারের ছেলে। জানা গেছে, বাবার সাথে গরু বিক্রি করার জন্য গতকালই তারা সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআই খোলা মুড়ি ফ্যাক্টরির গলির সামনের হাটে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হাটের কর্মব্যস্ততার ফাঁকে ফয়সাল গোসল করতে লেকের পানিতে নামে। কিন্তু এরপর সে আর উঠে আসেনি। শিশুটির নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত স্থানীয়রা খোঁজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণের তল্লাশির পর লেকের গভীর থেকে ফয়সালের নিথর দেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ফয়সাল নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।