, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ মদনপুরে আখ বিক্রি করতে বের হয়ে স্বামী নিখোঁজ, বন্দরে জিডি ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও মোবাইল উদ্ধার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে রেজা রিপনের জন্মদিন উদযাপন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ জনগণের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে: মাসুকুল ইসলাম রাজিব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশনা ও লাইব্রেরির দাবি দিদার খন্দকারের সিদ্ধিরগঞ্জে দোকানের ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে এক শিশুর মৃ/ত্যু  শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়: এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়া নারী নির্যাতন মামলায় একজন এবং জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আবুল খায়ের (৪০) এবং সুমিলপাড়া বিহারী কলোনীর মোস্তাককে (৪৫)। তাদের বিরুদ্ধে মাদক আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামি নুরু মিয়া ও কামরুল ইসলাম ভেলকে গ্রেফতার করা হয়। পৃথকভাবে নারী নির্যাতন মামলার আসামি কাজী রাসেল (৩৭)কেও গ্রেফতার করেছে পুলিশ।

ওসি এমদাদুল হক আরও জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।