বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াসউদ্দিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, মানুষ ভোট দিবে। নির্বাচন কমিশন যে ওয়াদা দিয়েছে, সে অনুযায়ী অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারে যারা আছেন, তারা নিজেও বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে। আমি এ প্রত্যাশা করছি। নারায়ণগঞ্জের প্রশাসনও আমাকে আশ্বস্ত করেছে যে, ভোট প্রক্রিয়া নিরপেক্ষ হবে। জনগণের ভোটের মাধ্যমে আমি জাতীয় সংসদে নির্বাচিত হতে পারব।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। যদি জনগণ ভোট দিতে পারে, তারা আমার সঙ্গে প্রতিযোগিতা করে কোনো অবস্থাতেই জয়লাভ করতে পারবে না। সেই কারণে তারা হুমকি-ধমকি দিচ্ছে, সোনারগাঁয়ে আমাদের লোকদের ক্যাম্পেইন করতে দিচ্ছে না। ফেস্টুন-ব্যানার রাতের আঁধারে ছিড়ে ফেলে অপমান করছে।”

তিনি আরও বলেন, “এই নির্বাচন হতে পারে আমার জীবনের শেষ নির্বাচন। হতে পারে এরপর আমি আর আপনাদের কষ্ট দিয়ে ভোট চাইতে আসব না। আমাদের এই মাটি থেকে যোগ্য সন্তান তৈরি করতে হবে। শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে। সবাই মিলে প্রচেষ্টা না করলে সিদ্ধিরগঞ্জে ভালো নেতা তৈরি হবে না।”

পথসভায় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুজ্জামান মন্টু, সাবেক সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক যুগ্ম-সম্পাদক কামরুল হাসান শরীফ, সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ৯নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ জাহান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, শফি সিকদার, ইউসুফ মিয়া প্রমুখ।

এর আগে সকালে ৬নং ওয়ার্ডে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, ইব্রাহিম খলিমুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সাবেক আহ্বায়ক শামীম আহমেদ ঢালীসহ আরও অনেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।