শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল রামিসার হত্যাকাণ্ড অসুস্থ সমাজের নির্দেশক : ওবায়দুর রহমান মৃধা নিতাইগঞ্জের তিনটি গুরুত্বপূর্ণ ঘাটের ইজারা পেলেন গম ব্যবসায়ি নিজাম উদ্দিন  নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাকে দিয়েছেন প্রধানমন্ত্রী:  সাখাওয়াত  ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে: এমপি আল-আমিন  ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যার চেষ্টা সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২ শিমরাইলে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, দোকান সরিয়ে নিতে ২৪ ঘন্টার সময়  আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শিশু রামিসা, ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে শিশু রামিসা, ফারিহাসহ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২২ মে ২০২৬) বাদ জুমা ঐতিহাসিক ডি.আই.টি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২নং রেলগেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা ফাতিহ মুহাম্মদ সুলাইমান এবং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাকিব সাইফি। দোয়া পরিচালনা করেন ছাত্র মজলিসের সহযোগী সংগঠক আতিক বিন সাদিক।

বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হাজী লিয়াকত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র মজলিসের সহযোগী সংগঠক ইসহাক গাজী, শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক বাইতুল মাল সম্পাদক মাহদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ বিন মুজিব, বাইতুল মাল সম্পাদক আবদুর রহমান সা’দ, স্কুল কলেজ সম্পাদক হাসিফুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ক্যাম্পাস শাখার দায়িত্বশীলবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।