বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণে জেলা প্রশাসকের আশ্বাস

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আজ ৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার — নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জ জেলার শহিদ পরিবার”দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

এ মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ। অনুষ্ঠানে শহিদ পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শহিদরা অকুতোভয় বীর। তাদের আত্মত্যাগে আজ আমরা একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে পারি। শহিদদের পরিবারের পাশে জেলা প্রশাসন সবসময় ছিল, আছে এবং থাকবে।” তিনি আরও বলেন, “শুধু ঈদ নয়, যেকোনো প্রয়োজনে শহিদ পরিবার যেন জেলা প্রশাসনের পাশে পায় — সেটিই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানটি এক হৃদয়স্পর্শী আবহ তৈরি করে উপস্থিত সকলের মাঝে। শহিদ পরিবারের সদস্যগণ জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।