, , ,
শিরোনামঃ
বন্দরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দেওয়া হলো পরিবেশবান্ধব বৃক্ষ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৪০ জন গ্রেপ্তার  শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সোহেল গ্রেপ্তার  ফতুল্লায় ব্যাংকের বুথের টাকা লুটের প্রস্ততিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে জরিমানা  সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ জনগণের চাহিদা ও স্থানীয় সমস্যার ভিত্তিতেই নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা: মাধবী মার্মা হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

নারায়ণগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে শহরের বঙ্গবন্ধু সড়কে ঝটিকা মিছিল করেন তারা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বলাকা ফিলিং স্টেশনের সামনে থেকে মিছিলটি বের হয়। ‘নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের’ ব্যানারে মাথা সাদা রঙের ক্যাপ ও মুখে মাস্ক পরে মিছিলটিতে অংশ নেন নেতা-কর্মীরা। এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। সেখানে নেতা-কর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করে বঙ্গবন্ধু সড়কের বলাকা ফিলিং স্টেশন থেকে কালিরবাজার ব্যাংকের মোড় পর্যন্ত যেতে দেখা যায়। ভিডিওতে সড়কে তখন কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও দুইপাশের দোকানপাট বন্ধ দেখা যায়।

ভোরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। তিনি বলেন, “ভোরের দিকে যখন লোকজন কম ছিল সড়কে তখন একটি মিছিল হয়েছে বলে তথ্য পেয়েছি। আমরা এ বিষয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি।”

মিছিল করা ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।