মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক নাসিক ১০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আরিফ মীর এর অফুরন্ত শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সাইফুল ইসলাম আপন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ নাসিক ৮ নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন খোকন এর শুভেচ্ছা  নারায়ণগঞ্জবাসীকে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুম প্রধানের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই: বিশিষ্ট ব্যবসায়ী মো: সাগর মিয়া ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা নিয়ে আসে,অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৮০৪ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি প্রতিষ্ঠান থেকে এসব পলিথিন জব্দ করা হয় এবং মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সহায়তা করেন। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া ও মো. হুজ্জাতুল ইসলাম।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে দিগুবাবুর বাজারের কিশোরগঞ্জ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৫০ কেজি পলিথিন জব্দ, জুনায়েদ হার্ডওয়্যার স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি জব্দ, সিদ্দিক স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা ও ১৩০ কেজি জব্দ, বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৮৭ কেজি জব্দ এবং মেসার্স এল বি ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা ও ১৩৭ কেজি জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।