শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

যারা ভূমি সেবা নিতে আসবে তারা কোনোভাবেই যেন প্রতারণার শিকার না হয়: ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নগরীর খানপুর হাসপাতাল রোড ভূমি অফিস সংলগ্ন জমি সংক্রন্ত সেবাকে সহজতর ও প্রতারণা রুখতে মঙ্গলবার ২৯ জুলাই ভূমি সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

এবিষয়ে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের দেশে জনসংখ্যার তুলনায় ভূমির পরিমাণ অনেক কম। তাই দেখা যায় ভূমি নিয়ে আমাদের মাঝখানে জটিলতা বেশি হয়। আমাদের যতগুলো মামলা হয়, অধিকাংশ জমি সংক্রান্ত। জনগণকে ভূমি জটিলতা থাকে নিষ্ক্রিত দেওয়ার জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ঠিক সেরকমই একটি পদক্ষেপ হলো ভূমি সেবা কেন্দ্র। এই কেন্দ্রের কাছে আশা থাকবে, যারা ভূমি সেবা নিতে আসবে তারা কোনোভাবেই যেন প্রতারণার শিকার না হয়। জনগণ যাতে ভুয়া দলিলের বা কোন ধরনের প্রতারণা শিকার এখানে না হয়। এই লক্ষ্যই আমরা নারায়ণগঞ্জে মোট নয়টি ভূমি সেবা কেন্দ্রের অনুমোদন দিয়েছি। আজ যে লক্ষ্যে এই ভূমি সেবা কেন্দ্র করে উদ্বোধন করা হয়েছে, সেই সেবাগুলো যদি জণগন সঠিকভাবে পায় তাহলে আগামীতে ভূমি সেবা কেন্দ্র বাড়বে। কিন্তু যদি দেখি যে, কেন্দ্রগুলো থেকে প্রতারণার অভিযোগ পাচ্ছি তাহলে সে ক্ষেত্রে আমাদের আবার অন্য পথে যেতে হবে। এই ভূমি সেবা কেন্দ্রে প্রতিটি সেবার জন্য নির্দিষ্ট রেট দেওয়া আছে, তাই এখানে প্রতারণার সুযোগ কম। ভূমি সেবার কর্মকর্তাদের কাছে আশা করবো, এখানে যারা আপনাদের কাছে সেবার জন্য আসবে তারা যেন কোনভাবে প্রতারিত না হয়।

উদ্বোধনে জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।