, , ,
শিরোনামঃ
চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

মেধা থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছিল মেধাবী প্রতিবন্ধী রাহাতের। তার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। বোধবার ২৪-৬-২৬ ইং সদর উপজেলা প্রশাসনের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিনের মানবিক সহায়তা পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে রাহাত ও তার পরিবার।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাহাতকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে রাহাত কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্যারের এই সহায়তায় আমি আবার লেখাপড়া চালিয়ে যেতে পারব। আমি জীবনে বড় হয়ে মানুষের সেবা করতে চাই।

মানবিক সহায়তা প্রদানকালে সদর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের সম্ভাবনা। রাহাতের মতো মেধাবী শিক্ষার্থীরা যদি সঠিক সহযোগিতা পায়, তারা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। রাহাতের মতো শিক্ষার্থীদের তালিকা করে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হবে।

রাহাতের পরিবার উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার পড়ালেখার জন্য সকলের দোয়া কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।