মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান: সেবার মান ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা নবনিযুক্ত এনডিএ- চেয়ারম্যান’কে নাঃগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক সদস্য আবুল বাসার বাদশা ও আশিকুর রহমান অনি’র ফুলেল শুভেচছা  ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে উদ্ধার;গ্রেপ্তার ২ যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে শুরু হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী নানা প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন বন্দরে স্কুল ভবনের নিচতলায় এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা ; ঝুঁকিতে শত শত শিক্ষার্থী

মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সিফাত উদ্দিন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে শুধু প্রশাসনের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল স্তরের অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও ট্রানজিট পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধীদের দমনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

বক্তারা কর্মশালায় মানব পাচারের কৌশল, চোরাচালানের ক্ষতিকর প্রভাব এবং ভুক্তভোগীদের সুরক্ষায় করণীয় নিয়ে আলোচনা করেন। অংশীজনরা তথ্য আদান-প্রদান, আন্তঃসংস্থা সমন্বয় এবং গণসচেতনতামূলক প্রচারণা জোরদারের ওপর একমত পোষণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।