, , ,
শিরোনামঃ
মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাদক বিরোধী বক্তব্য দেওয়ায় বন্দরে ইসলামী আন্দোলনের নেতা মামুনকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ বন্দরে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেওয়া ও প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে মাদক ব্যবসায়ী সুজন,ভিকি ও নাজিম গং।

বুধবার ২ জুলাই রাতে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে,বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন। পথিমধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সুজন,ভিকি,নাজিমসহ কয়েকজন মাদক ব্যবসয়ীরা ও সেবনকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে গুরুতর জখম করে। এ সময় তার চিৎকারে আশ- পাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার্ড করেন।

হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রতিনিধি দল।

মুফতি মাসুম বিল্লাহ এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক আমাদের কর্মীদের উপর হামলা এটা মেনে নেয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহ-সভাপতির উপর হামলা। কয়েকদিনের ব্যাবধানে আবার থানা সভাপতির উপর পৈচাশিক এই হামলার ঘটনা এটা সহ্য করার মত নয়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তি না দেয় তাহলে যেকোনো অনাকাঙ্ক্ষিত কর্মসূচীর জন্য সকল দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।