, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ মদনপুরে আখ বিক্রি করতে বের হয়ে স্বামী নিখোঁজ, বন্দরে জিডি ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও মোবাইল উদ্ধার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে রেজা রিপনের জন্মদিন উদযাপন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ জনগণের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে: মাসুকুল ইসলাম রাজিব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশনা ও লাইব্রেরির দাবি দিদার খন্দকারের সিদ্ধিরগঞ্জে দোকানের ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে এক শিশুর মৃ/ত্যু  শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়: এমপি মান্নান

মদনপুরে আখ বিক্রি করতে বের হয়ে স্বামী নিখোঁজ, বন্দরে জিডি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় আখ (গেন্ডারী) বিক্রি করতে বাড়ি থেকে বের হয়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী সালমা বেগম।

জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের লাউসার এলাকায় নিজ বাড়ি থেকে প্রতিদিনের মতো আখ বা গেন্ডারী বিক্রি করার উদ্দেশ্যে বের হন সালমা বেগমের স্বামী।

তিনি বন্দর থানার বিভিন্ন এলাকায় আখ বা গেন্ডারী বিক্রি করে থাকেন। তবে ওইদিন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নিখোঁজ ব্যক্তির স্ত্রী সালমা বেগম বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পেলে দ্রুত বন্দর থানা পুলিশ অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।