শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

বিএনপি জনগণের মধ্যে কোনো প্রভেদ বিশ্বাস করে না: মঈন খান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

দেশের মানুষ ‘ওয়ানম্যান-ওয়ান ভোট’ পদ্ধতিতে অভ্যস্ত এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতি তাদের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি বলেন, “দেশের মানুষ কোনো দলকে ভোট দিয়ে সন্তুষ্ট হতে পারে না। তারা জানতে চায় কাকে ভোট দিচ্ছে, সুনির্দিষ্ট ব্যক্তিকে ভোট দিতে চায়।”

রবিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতার অবরোধকে ঘিরে উত্তাল পরিস্থিতি’ নিয়ে ড. আবদুল মঈন খান বলেন, “পাহাড়ে ও সমতলে কোনো মানুষে মানুষে প্রভেদ থাকতে পারে না। বিএনপি জনগণের মধ্যে কোনো প্রভেদ বিশ্বাস করে না।”

এর আগে তিনি দুর্গাপূজা মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শংকর কুমার, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান, ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল সহ দলের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।