বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

বিএনপি ক্ষমতায় আসলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না: মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন,“স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় হাজারো মা-বোনকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কারও স্বামী,ভাই কিংবা সন্তান গুম হয়ে গেছে; কেউ হারিয়েছেন জীবনের নিরাপত্তা। আমি সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁয়ের মা-বোনদের বলতে চাই, বিএনপি ক্ষমতায় আসলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না। আমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব।”

২২ অক্টোবর বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,“বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় এসে দেশের প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করব। নারীদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান,ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আমরা আবারও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।

পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।এ সময় আরও উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম,অর্থ সম্পাদক হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নিজামুদ্দিন,হারুন-অর-রশিদ মিঠু,প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,নোবেল মীর,রাকিব হাসান, বিএনপি নেতা মাসুম রানা,আলিনুর বেপারী,মোহাম্মদ শাহানুর,হাসান বশরী,রিপন বেপারী,আল-আমিন বেপারী,মাসুদ বেপারী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারা সরকারের সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরে নারী ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।