সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অফিস কার্যক্রম শুরু ডিসি ও এসপির কঠোর তদারকিতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত পাঠানটুলিতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বিএনপি নেতার ছেলে পাঁচদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  সোনারগাঁয়ে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া ও তোবারক বিতরণ শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাকির খাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬ নং ওয়ার্ড বিএনপির দোয়া জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বিএনপি নেতা মো: মিয়া চাঁনের উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল

বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ড্রেন পরিষ্কারের কাজ চলছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের উদ্যোগে এবং সাতটি ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফতুল্লা, কাশীপুর, এনায়েতনগর, বক্তাবলী, আলীরটেক, গোগনগর ও কুতুবপুর ইউনিয়নের প্রধান ড্রেন ও খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা সহ কোরবানির গরুর বর্জ্য অপসারণ করা হচ্ছে। বর্ষায় পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে ড্রেজিং ও ময়লা অপসারণের কাজও চলছে।

এছাড়াও মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি শনিবার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ড্রেনের পাশাপাশি বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা বর্ষার আগেই প্রস্তুতি নিচ্ছি। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখা গেলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। তবে এই উদ্যোগ তখনই সফল হবে যখন জনগণ সচেতন হয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করবে।

তিনি আরও বলেন, মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের সাপ্তাহিক কর্মসূচি চলছে। বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি তিন দিনের বেশি রাখা যাবে না। জনগণের সহযোগিতা ছাড়া পরিচ্ছন্ন উপজেলা গড়া সম্ভব নয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার আগেই ড্রেন পরিষ্কারের উদ্যোগে তারা আশাবাদী। তবে নিয়মিত তদারকি ও জনসচেতনতা বাড়ানো না গেলে সুফল ধরে রাখা কঠিন হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কাজের অগ্রগতি সরেজমিনে তদারকি করা হচ্ছে। কোথাও অবহেলা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।