বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৪ জন ডাকাত গ্রেপ্তার  ফতুল্লার একটি রোলিং মিলে বিস্ফোরণ ; দগ্ধ ৪ জন বন্দর উপজেলায় ৫টি পশুর হাটের ইজার সম্পূর্ন,  বাতিল ২ টি সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে জাল দলিলের হার বেশি: ডিসি রায়হান কবির সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মারধরের অটো চলকের  মৃত্যু ; রাস্তা অবরোধ বন্দরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  দিন দিন রাজনীতির ভাষা দুর্বল হয়ে যাচ্ছে : ওবায়দুর রহমান মৃধা আড়াইহাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২

বন্দর উপজেলায় ৫টি পশুর হাটের ইজার সম্পূর্ন,  বাতিল ২ টি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থাপিত ৭টি অস্থায়ী পশুর হাটের দরপত্র খোলা হয়েছে। এর মধ্যে ৫টি হাটের ইজারা সম্পন্ন হলেও দরপত্র জমা না পড়ায় ২টি হাটের ইজারা বাতিল করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুর ২টায় বন্দর উপজেলা পরিষদ হলরুমে এ দরপত্র খোলার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দরপত্র অনুযায়ী, মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার ইটভাটা প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী পশুর হাট ৯২ হাজার ৫০০ টাকায় ইজারা পান সাকিব মো. রাইয়ান। একই ইউনিয়নের মদনপুর বাজার সংলগ্ন মুনস্টার ক্লাবের পূর্ব পাশে ব্যক্তিমালিকানাধীন খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট ৫৮ হাজার ৫০০ টাকায় ইজারা পান মো. আল-আমিন।

এছাড়া বন্দর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন বালুর মাঠের অস্থায়ী পশুর হাট ১ লাখ ৫ হাজার টাকায় ইজারা পান নুর হোসেন। নবীগঞ্জের হোসেন গার্ডেন বালুর মাঠে স্থাপিত হাট ৫৬ হাজার টাকায় ইজারা পান মো. ইকবাল হোসেন। সাবদি বাজার সংলগ্ন পশ্চিম পাশের খালি জায়গায় স্থাপিত অস্থায়ী পশুর হাট ৬০ হাজার টাকায় ইজারা পান মো. নজরুল ইসলাম।

অপরদিকে, কোনো দরপত্র জমা না পড়ায় কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা ১ নম্বর ওয়ার্ডে মনির মিয়ার নিজস্ব ভূমিতে স্থাপিত অস্থায়ী পশুর হাট এবং লাঙ্গলবন্দ বাজার সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুর হাটের ইজারা বাতিল করা হয়।

দরপত্র খোলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব এড. আবুল কাউসার আশা এবং বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।