নিউজ ২৪ নারায়ণগঞ্জ
বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিছ ইয়াবা ট্যকবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার (১২ জুলাই) রাতে বন্দর থানার শাহীমসজিদস্থ বউবাজারস্থ মাজু মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এদেরেক গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলো বন্দর থানার শাহীমসজিদস্থ বউবাজার এলাকার মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে নাসির হোসেন সানি (৩৬), একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে রতন (২৩) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন (২৬)।
এ ব্যাপারে এসআই আল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২৭(৭)২৬।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বন্দর শাহীমসজিদ, বউবাজার, দত্তবাড়ীসহ এর আশেপাশের এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল।
পরে গ্রেপ্তার ব্যাক্তিদের সোমবার (১৩ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
Leave a Reply