শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

বন্দরে স্কুলছাত্রী এক কিশোরীকে ধর্ষণ ; ধর্ষক গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বন্দরে ষষ্ঠ শ্রেণির এক ১৩ বছরের স্কুলছাত্রী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বড় ভাই রিপন বাদী হয়ে মঙ্গলবার সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর: ২(৭)২৫।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ধর্ষক সিয়ামকে (১৮) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সিয়াম বন্দর থানার ২২নং ওয়ার্ডের এস এম শাহ রোডস্থ বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ির ভাড়াটিয়া এবং শুক্কুর মিয়ার ছেলে। পুলিশ মঙ্গলবার দুপুরে সিয়ামকে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানার বন্দর বাজার এস এম শাহ রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ির ফাঁকা টিনশেড রুমে এই ধর্ষণের ঘটনা ঘটে। মামলার বাদী রিপন তার পরিবার নিয়ে দীর্ঘ ১০ বছর ধরে বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। অভিযুক্ত সিয়াম ও তার পরিবারও একই বাড়িতে প্রায় ৩ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভুক্তভোগী স্কুলছাত্রী তার রুম থেকে বড় ভাইয়ের রুমে আসার সময় অভিযুক্ত সিয়াম পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে। এরপর জোরপূর্বক বন্দর বাজারস্থ এস এম শাহ রোড সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা নাছির কাজীর বাড়ির ফাঁকা টিনশেড রুমে নিয়ে যায়। ওই সময় স্কুলছাত্রী চিৎকার ও চেঁচামেচি করলে লম্পট সিয়াম ভুক্তভোগীর ওড়না দিয়ে তার মুখ বেঁধে ফেলে। এরপর ফ্লোরে ফেলে পরিহিত জামা কাপড় খুলে বিবস্ত্র করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখিয়ে সিয়াম কৌশলে পালিয়ে যায়।

পুলিশ ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করে। ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ওই দিন দুপুরে ২২ ধারায় আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।