, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

বন্দরে ক্রিকেট টুর্নামেন্টে আর্থিক অনুদান দিলেন মাসুদুজ্জামান মাসুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর এলাকায় আয়োজিত “টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট (বাইক কাপ)”-এ অনুদান দিয়ে ক্রীড়া বিকাশে নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তার পক্ষ থেকে এই অনুদান তুলে দেওয়া হয়।

অনুদান প্রদানের সময় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংস্থার সাংগঠনিক সম্পাদক ইসালউদ্দিন বলেন, “মাসুদুজ্জামান মাসুদ একজন সফল ব্যবসায়ী এবং রাজনীতিকের পাশাপাশি একজন নিবেদিত প্রাণ ক্রীড়াপ্রেমী। তিনি সব সময় তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছেন। এই টুর্নামেন্টে তার পক্ষ থেকে অনুদান প্রদানের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন, তিনি তরুণদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”

এই আয়োজনটিকে কেবল একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং একটি সামাজিক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করা।

অনুদান প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন এবং অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।