বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড 

পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন ও রাস্তার উন্নয়নের আশ্বাস ডিসি’র

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের পূর্ব ইসদাইরের জলাবদ্ধতা নিরসন, রাস্তার উন্নয়নে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন এলাকাবাসীকে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের উদ্যোগ দক্ষিন সস্তাপুর, সস্তাপুর কোতালের বাগ, হক বাজার, গাবতলী ও পূর্ব ইসদারের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যার কথা জানাতে ও সমাধানের জন্য জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।

এলাকাবাসী দক্ষিন সস্তাপুর, সস্তাপুর কোতালের বাগ, হক বাজার, গাবতলী ও পূর্ব ইসদার এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ পানি নিস্কাশনের অভাবে অল্প বৃষ্টিতেই পানি বন্দি হয়ে রাস্তা-ঘাট, ঘর-বাড়ি ডুবে এক দুর্বিসহ অবস্থায় পতিত হয়। খাল পুনরুদ্ধারের অভাবে এই অসহনীয় কষ্ট পোহাতে হচ্ছে। খাল পুনরুদ্ধার, সংস্কার, রাস্তা উঁচুকরণসহ ত্বাকওয়া মসজিদের উন্নয়নের সরকারের‌ আর্থিক সহায়তা কামনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এলাকাবাসীর সমস্যার‌ কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর ইদ্রিস আলী, আব্দুল কাদের, আব্দুল মান্নান, নুরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফারুক, বীরমুক্তিযোদ্ধা ফারুক, ইউপি সদস্য আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, ব্যবসায়ী মোঃ মাসুদ, জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাটসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।