শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ- ৩ আসনে ধানের শীষের বিজয়ে আজহারুল ইসলাম মান্নান’কে আরিফ মীরে’র অভিনন্দন নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে  সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপারকাণ্ডে ভোট কেন্দ্রে জামাত-বিএনপি মুখোমুখি 

নারায়ণগঞ্জ- ৩ আসনে ধানের শীষের বিজয়ে আজহারুল ইসলাম মান্নান’কে আরিফ মীরে’র অভিনন্দন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা তরুন দলের সহ-সভাপতি মোঃ আরিফ মীর।

ফলাফল ঘোষণার পর এক অভিনন্দন বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন।

শুভেচ্ছা বার্তায় মোঃ আরিফ মীর বলেন, “আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন। আজহারুল ইসলাম মান্নান ভাই কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি এই জনপদের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু। ধানের শীষের এই বিপুল বিজয় প্রমাণ করে, জনগণ উন্নয়ন, শান্তি এবং ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল, এই বিজয় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের আপামর জনতার।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।
বিবৃতিতে তিনি আজহারুল ইসলাম মান্নানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করা ১০ নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।