, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত  নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব পালন জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে”-মুমিনুল হক সরকার নারায়ণগঞ্জে নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস জেলা পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য বন্দর উপজেলা প্রশাসনের উদ্যােগে জুলাই শহীদ দিবস পালন জুলাই বিপ্লবের শুরুটা হয়েছিল এই নারায়ণগঞ্জ থেকেই: এমপি মান্নান নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ৩ যানবাহনকে জরিমানা ; হর্ণ জব্দ আড়াইহাজারে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি সোহাগ, সেক্রেটারি ইকবাল নির্বাচিত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ সোহাগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইকবাল আলী।

গত ১৫ জুলাই নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এ সময় বিদায়ী সভাপতি আলহাজ মোহাম্মদ জসীমউদ্দীন মৃধা ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্টুসহ বিদায়ী কমিটির নেতারা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, নিতাইগঞ্জের ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পণ্য ওঠানো-নামানোর জন্য সরকারি ব্যবস্থাপনায় একটি নির্ধারিত স্থান বরাদ্দের দাবি জানানো হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবসায়ীদের প্রশাসনিক ও ব্যবসায়িক সমস্যা সমাধানে কাজ করবেন তারা।

সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আলী বলেন, সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সদস্যদের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বাড়াতে তিনি কাজ করবেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।