রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ ফতুল্লার কাশিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; দুইজন আটক  ফতুল্লায় পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেফতার  রূপগঞ্জে ছিনতাই,চাঁদাবাজি ও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজেও এগিয়ে আসার আহবান ওসির তারেক রহমান এমন একটি নাম, যা এখন বিএনপির অপর নাম: এড. টিপু স্ত্রী প্রবাসে ; শাশুড়িকে ধর্ষণের ঘটনায় জামাতা গ্রেপ্তার  ফতুল্লায় আপন ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে বাবার মামলা 

নারায়ণগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হবে। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ভূমিসেবা ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের সেবার মানোন্নয়ন এবং দ্রুত সেবা নিশ্চিত করা।”

তিনি জানান, আগামী ১৯ মে সকালে খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে মেলার উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেবেন।

এছাড়া সকাল ১০টায় ভূমি ভবনে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে “স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি: পরিবর্তন, উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর, নাগরিক সেবার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

তিন দিনব্যাপী এ মেলায় নাগরিকদের বিভিন্ন ভূমিসেবা সংক্রান্ত সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হবে। সেবার মধ্যে থাকবে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও কর পরিশোধে সহায়তা, ই-নামজারি আবেদন গ্রহণ ও পরামর্শ প্রদান, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, অনলাইনে খতিয়ানের সত্যায়িত কপির আবেদন সংক্রান্ত তথ্যসেবা এবং ডাক বিভাগের মাধ্যমে মৌজা ম্যাপ সরবরাহ কার্যক্রমে সহায়তা। এছাড়া বিভিন্ন অনলাইন ভূমিসেবা সংক্রান্ত তথ্য ও পরামর্শও প্রদান করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।