নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৪০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক অভিযানের তথ্যে এ বিষয়টি জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৫৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৫ জন, নিয়মিত মামলার ৭ জন, অন্যান্য ধারায় ৭ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ২ জন রয়েছেন।
থানাভিত্তিক অভিযানের বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৬ জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত এবং ৩ জন নিয়মিত মামলার আসামি।
ফতুল্লা মডেল থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলার ৩ জন এবং অন্যান্য ধারায় ২ জনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১৪ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে।
বন্দর থানা পুলিশের অভিযানে ৬ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য ধারায় ৩ জনসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়েছেন।
সোনারগাঁ থানা পুলিশ ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ও এক বোতল বিদেশি মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এছাড়া ১১ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য ধারায় ২ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত ৩ জন, ২ জন মাদকসেবী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ৬ জন মাদকসেবী ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply