শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজ পরিবেশে স্বস্তিতে শ্বাস নিতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি:ডিসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (২ জুলাই) সকালে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় ‘গ্রীন অ্যান্ড ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজ পরিবেশে স্বস্তিতে শ্বাস নিতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নারায়ণগঞ্জকে একটি গ্রীন সিটিতে পরিণত করার চেষ্টা করছি। বৃক্ষরোপণ একটি সদকায়ে জারিয়া। আমরা বনজ ও ফলজসহ সব ধরনের গাছ রোপণ করে যাব।”

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, নারী সদস্য খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার এবং ইউনিয়ন পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের অন্যান্য আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।