শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

নারায়ণগঞ্জবাসীকে মাসুদুজ্জামানের কৃতজ্ঞতা প্রকাশ, ফুলেল শুভেচছা ও মিষ্টি বিতরণ না করার অনুরোধ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নির্বাচিত হওয়ায় ব্যবসায়ী নেতা, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি।”

তিনি আরও বলেন, “দলের সিদ্ধান্ত আমাকে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন দেয়ার মাধ্যমে যে আস্থা দিয়েছেন, তা আমার জন্য গৌরবের ও দায়িত্বশীল করার মতো। আমি এই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো এবং নারায়ণগঞ্জকে বাসযোগ্য করার স্বপ্ন পূরণে কাজ চালিয়ে যাব।”

মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে বলেন, “আমি আপনাদেরই ভাই, বন্ধু, স্বজন। আমাকে দোয়া করবেন, পরামর্শ দেবেন, ভুল হলে সংশোধনে সহযোগিতা করবেন। নির্বাচনের এই যাত্রায় আমি চাই আপনারা পাশে থাকবেন।”

তিনি দলের কর্মীদেরও অনুরোধ করেন, “এই মুহূর্তে কোথাও স্বতঃস্ফূর্ত মিছিল, ফুলেল শুভেচ্ছা বা মিষ্টি বিতরণ না করার জন্য। আমাদের দায়িত্ব বেড়েছে এবং আমরা যে জায়গা থেকে আছি, সেই দায়িত্ব পালন করবো।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।