, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জাকির খান; নেতাকর্মীদের উচ্ছ্বাস 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

দীর্ঘ দিন চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে থাইল্যান্ড থেকে তিনি ঢাকার হযরত শাহজালাল (রাঃ) বিমানবন্দরে পৌঁছান।

তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং প্রজন্মদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক বিমানবন্দর এলাকায় জড়ো হন। বিকেল পৌনে ৬টার দিকে জাকির খান বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসলে অপেক্ষমাণ হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এ সময় নেতাকর্মী ও সমর্থকদের ‘শুভেচ্ছা-স্বাগতম, জাকির খানের আগমন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। স্বদেশে পা রেখেই আবেগঘন অনুভূতি প্রকাশ করে জাকির খান সেখানে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতা বিশেষ করে পায়ের উন্নত চিকিৎসার জন্য গত ১৪ জুলাই থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এই বিএনপি নেতা। সেখানে রাজধানী ব্যাংককের সুপরিচিত ভেজথানি হাসপাতালে (ঠবলঃযধহর ঐড়ংঢ়রঃধষ) চিকিৎসা গ্রহণের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাকির খান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।