বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

জেলা প্রশাসকের নির্দেশনায় লক্ষাধিক লোক পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছে: ঈদ উদযাপনে ফিরবে স্বস্তি

নিউজ ২২৪ নারায়ণগঞ্জ:

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র নির্দেশনায় এনায়েতনগর-কাশীপুর ইউনিয়নের কল্যানী খালের (মরা খাল নামে পরিচিত) আশেপাশের মুসলিমনগর, শাসনগাও, নয়াবাজারসহ অন্যান্য এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে জরুরি কাজের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর নির্দেশনায় এনায়েতনগর ইউনিয়ন পরিষদ থেকে পাম্প মেশিন বসিয়েও টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করা সম্ভব না হওয়ায় এবার ঈদ পূর্ববর্তী সময়ে জরুরিভিত্তিতে পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ভেকু দিয়ে কল্যানী খালের মুখগুলো পরিষ্কার করে খুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। না হলে অত্র এলাকার লাখো পানিবন্দী মানুষ ঈদ উদযাপন করতে পারত না।

এই বিষয়টি মাথায় রেখে ৪ জুন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর এর উদ্যোগে কাশীপুর ইউনিয়নের অংশে কল্যানী খালের মিষ্টির দোকান থেকে দেওয়ানবাড়ি পর্যন্ত এই খালের উভয় দিকের মুখগুলো খুলে দিয়ে পানি নামার ব্যবস্থা করছে পানি উন্নয়ন বোর্ড। একইসাথে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এনায়েতনগর ইউনিয়নের কল্যানী খালের শাহী মসজিদ এর পিছনে খালের মুখের বাঁধ অপসারণ ও পুলিশ লাইন স্কুল সংলগ্ন মাসদাইর খাল পরিষ্কার করা হচ্ছে।

এতে করে ঈদ-উল-আযহার আগে মুসলিমনগর-শাসনগাও-নয়াবাজার-পুলিশ লাইন এলাকার জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে লক্ষাধিক মানুষ। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় এলাকার নাগরিক ও এলাকাবাসী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।