বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

জামায়াতে ইসলামীর গণসংযোগে বিএনপির হামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও পথসভা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৩টার দিকে গহরদি এলাকায় জামায়াতের নেতাকর্মীরা গণসংযোগ ও পথসভা কর্মসূচি পরিচালনা করছিলেন। একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এসে কর্মসূচিতে বাধা দেয়। শুরুতে বাকবিতণ্ডা হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোতাহার হোসেন জানান, গহরদি বাদশার বাড়ি এলাকায় জামায়াতের পথসভা চলাকালে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এই হামলায় বিএনপি নেতা শাহজাহান শিকারী ও ইউসুফ শিকারীর নেতৃত্বে দলীয় কর্মীরা অংশ নেয়।

ঘটনার বিষয়ে জামায়াতের আড়াইহাজার নির্বাচনী আসনের প্রার্থী ইলিয়াস মোল্লা বলেন, “বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের বিচার দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান শিকারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।