বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আওয়ামীলীগ নেতার সভাপতিত্বে জিয়াউর রহমানের নামে দোয়া মাহফিল, অতিথি এমপি কালাম, তোলপাড়  চাষাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা বন্দরে চাঁদা না পেয়ে পোশাক কারখানার এক কর্মকর্তাকে কুপিয়ে জখম সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় দুই আসামি গ্রেপ্তার  মিছিল করে জনমনে আতঙ্ক,নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতা গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডে ১১ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার  কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে বিকল্পধারার শোক বর্ষার আগেই জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সদরে ড্রেন পরিষ্কার অভিযান

চাষাড়ায় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহরের চাষাঢ়ায় নানা অনিয়মের কারণে তিনটি ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানকে (ফার্মেসি) জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২ জুন) বিকেলে শহীদ জিয়া হলের পাশে ওষুধ বিক্রয়ের দোকানগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমিন ও মো. মাহমুদুল হাসান।

ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(ক), ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে নিউ রবিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা, হৃদয় মেডিকেল হলকে ২৫ হাজার টাকা এবং দীপ্ত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ওষুধ প্রশাসন কার্যালয় জানিয়েছে, অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি, নিবন্ধনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর ঔষধ  তত্ত্বাবধায়ক মো. কবির হোসেন।

তি‌নি বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।