নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নাসিক ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শেখ মোহাম্মদ অপু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ অপু বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে মামলা, কারাবরণ, নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ওয়ান-ইলেভেনের সময় তার কারাবন্দিত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দীর্ঘ কারাবন্দিত্বের পর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
শেখ মোহাম্মদ অপু বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সনই ছিলেন না, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা, কারাবরণ ও নানা নির্যাতনের শিকার হয়েও তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হননি।”
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছেন।
শেখ মোহাম্মদ অপু বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলন-সংগ্রামের মূল লক্ষ্য ছিল দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠা করা। আমরা সেই আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”
তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দীর্ঘ কারাবন্দিত্বের পর বেগম খালেদা জিয়া কারামুক্ত হন। দিনটি বিএনপির নেতাকর্মীদের কাছে তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে।
Leave a Reply