বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

কোনো ভেদাভেদ নয়- আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো: মান্নান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক তার হাতে তুলে দিয়েছেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে নারায়ণগঞ্জ-৩ উপহার দিতে পারব।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়- আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।

সভায় বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক করিম হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা আলী আজগর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, থানা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ডা. মিজানুর রহমান, বারদী ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হালিম প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।