নিউজ ২৪ নারায়ণগঞ্জ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মিজানুর রহমান সোহেল (৪১) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রেন মধ্যে রয়েছে- ১টি সামুরাই, ১টি চাপাতি ও ৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ জন সদস্য দৌঁড়ে পালিয়ে যায়। তারা হলো— কাঁচপুর উত্তরপাড়ার মজিবরের ছেলে নাহিদ (৩৩), একই এলাকার আলামিন (২৫), শ্রাবণ পরিবহনের হেলপার রাকিব (৩৫), ইউসুফ (৩০) এবং অজ্ঞাতনামা আরও ২ জন। গ্রেপ্তারকৃত সোহেল কুমিল্লার চান্দিনা উপজেলার জিরাবাইস গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে কাঁচপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল একটি প্রাইভেটকারকে সিগন্যাল দিয়ে থামানোর চেষ্টা করছিল।
ওই সময় সোনারগাঁও থানা পুলিশের একটি নাইট-টহল দল বিষয়টিতে খেয়াল করে দ্রুত এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫-৬ জন সদস্য দৌঁড়ে পালিয়ে গেলেও ধাওয়া দিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত দলের অন্য সদস্যদের তথ্য মিলেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আিদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চক্রের অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply