, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার দুঃস্থদের পাশে নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা সেলিম হোসেন দিপু, বারদীতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ ‘স্বপ্নের নারায়ণগঞ্জ’ হবে সবার, তরুণদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় সাহেদ আহমেদের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-গুলি ও মাদক সিদ্ধিরগঞ্জে কাবাডির জমজমাট লড়াই, চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন কাবাডির কৌশল থেকে সমাজ গঠন—তরুণদের নিয়ে রনির নতুন বার্তা বন্দরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জে প্রবাসী মাল্টিকেয়ার হসপিটালের উদ্বোধন, ৩১ অক্টোবর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার নারায়ণগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

করোনায় আক্রান্ত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। তিনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সেরও (বিএবি) চেয়ারম্যান। তিনিসহ তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূও করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (৩১ মে) নজরুল ইসলাম মজুমদারের ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, সপ্তাহখানেক আগে থেকেই মজুমদার পরিবার করোনাভাইরাসে সংক্রমিত হয়। নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তার ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং তার স্ত্রী রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার তারা হাসপাতালে ভর্তি হন।

 

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাসরিন ইসলাম ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তাদের মালিকানাধীন দেশের অন্যতম বৃহৎ তৈরি শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপ। এ গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মরত। এছাড়া বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার, আবাসন, শিক্ষা ও পর্যটনখাতে বিনিয়োগ রয়েছে নজরুল ইসলাম মজুমদারের।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।