শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে: মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে এবং মানুষের নিত্যদিনের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আজহারুল ইসলাম মান্নান বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা আরও জোরদার করা হবে। আপনাদের কথা দিচ্ছি, বিএনপি ক্ষমতায় গেলে বহু কাঙ্ক্ষিত বৈধ গ্যাস সংযোগ দেওয়া হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবো এবং আমার দরজা জনগণের জন্য সবসময় খোলা থাকবে।

পথসভায় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা বাতেন সাহেব, সোনারগাঁ থানা বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক নোবেল মীর প্রমুখ।

এদিকে বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম উপজেলার টিপুর্দী এলাকায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

সভায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনারা জাতির দর্পণ। এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যেন গুপ্ত সন্ত্রাসীরা কেন্দ্রে ঢুকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাতে না পারে।

মতবিনিময় সভায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।