শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

আবার যেনো কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদারের উত্থান না হয়: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি, মানুষের ভোটের অধিকার আদায় করতে পারিনি। দেশে ফ্যাসিবাদ না থাকলেও অনেকের সাথে মিষ্টি মিষ্টি লড়াই করতে হচ্ছে আমাদের। বলতে পারছি না কার বিরুদ্ধে এই লড়াই, তবে এটা সত্যি যে যুদ্ধ চলছে।

রোববার (৬ জুলাই) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, “যতদিন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো, ততদিন আমাদের লড়াই চলবে। জুলাইকে ধারণ করতে হবে যেনো আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আবার যেনো কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদারের উত্থান না হয়। আমাদের ধারণ করতে হবে ১৯৭১ ও ১৯৯০ সালকে। ৭১-এ আমরা হটিয়েছিলাম পশ্চিমাদের, আর নব্বইয়ে দেশীয় ষড়যন্ত্র উৎখাত করেছিলাম।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, “সদস্য বাছাইয়ের ক্ষেত্রে সবার আগে সৎ, নীতিবান ও আপসহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে। যারা ফ্যাসিবাদের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা যেনো কোনোভাবেই সদস্য হতে না পারে।

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভানেত্রী রেহেনা শরীফ মায়া এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবীর মামুন ও নাদিম হাসান মিঠি।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।